প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

ক্রিকেট খেলায় অতিথি না করায় খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, যুবক আটক

৯ ডিসেম্বর ২০২৫, ৫:২৯:২৭

এবার বগুড়ার শাজাহানপুর উপজেলার বেলতৈড়ার দক্ষিণ পাড়া এলাকায় খেলনা পিস্তলসহ স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন ফেস্টিডাস কবির সনি (২৬) নামে এক যুবক। একটি স্টপিজ ক্রিকেট টুর্নামেন্টে আমন্ত্রিত না পাওয়া নিয়ে তিনি খেলনা পিস্তল বের করলে এলাকাবাসী তাকে আটক করে।

গতকাল সোমবার (৮ ডিসেম্বর) উপজেলার বেলতৈড়া দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে ‘বেলতৈড়া যুব সংঘ’ নামে একটি সামাজিক সংগঠনের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছিল।

এদিকে যুব সংঘের সদস্য রোহান জানান, আমন্ত্রণ না পাওয়া নিয়ে ফেস্টিডাস কবির সনি ক্ষুব্ধ হয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করেন এবং খেলনা পিস্তল বের করে লোকজনকে ভয় দেখান। এ সময় স্থানীয়রা তাকে ধরে ফেলে। পরে খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা আরও জানান, সনির বাড়ি উপজেলার আড়িয়া গ্রামে। তিনি আগে ১১নং ওয়ার্ডে ভাড়া বাসায় থাকতেন এবং বর্তমানে বেলতৈড়া দক্ষিণ পাড়ায় নানার বাড়িতে থাকেন।

এদিকে কথিত পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবু মুখলিছ জানান, পিস্তলসহ সনি নামে ওই যুবককে আটক করা হয়েছে। জব্দ করা পিস্তলটি খেলনা পিস্তল বলে জানা গেছে। সেটি দিয়ে খেলনা খেলছিলেন তিনি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য