বুধবার ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ণ

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রিতে

৬ ডিসেম্বর, ২০২৫ ১০:২৬:৫১
ছবি: সংগৃহীত

এবার পঞ্চগড়ে শীতের দাপট দিন দিন আরও বাড়ছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

এদিন সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। ফলে ভোর থেকেই বেড়ে যায় শীতের দাপট।

এর আগে গত মঙ্গলবার (২ ডিসেম্বর) তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী তিন দিন (বুধবার থেকে শুক্রবার) সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে স্থির ছিল।

গতকাল শুক্রবার সকাল ৯টায় তেঁতুলিয়ার তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯২ শতাংশ। ঘন কুয়াশার কারণে সড়কে দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলতে হয়েছে। দিন শেষে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, কয়েক দিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে ছিল, আজ তা নেমে এসেছে ১১ ডিগ্রিতে। ডিসেম্বরের শুরুতেই তাপমাত্রা এত নিচে নেমে আসা ইঙ্গিত দিচ্ছে যে সামনে শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD