বুধবার ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ণ

রাজধানীতে বাসায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬ জন

৬ ডিসেম্বর, ২০২৫ ১০:১৭:৩৭
ছবি: সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ের একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। শনিবার সকাল পৌনে ৮টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন- মো. জলিল মিয়া (৫০), আনেজা বেগম (৪০), আসিফ মিয়া (১৯), সাকিব মিয়া (১৬), মনিরা (১৭) ও ইভা (৬)।

দগ্ধদের স্বজন আফরান মিয়া জানান, জলিল মিয়া পরিবার নিয়ে আগারগাঁওয়ের পাকা মার্কেট ইসলামিক ফাউন্ডেশনের পাশের একটি বাসায় থাকেন। ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে ঘুমন্ত অবস্থায় পরিবারের ছয়জনই দগ্ধ হন। পরে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আগারগাঁও থেকে ছয় দগ্ধ রোগী আনা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD