রবিবার ১৫ মার্চ, ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ণ

যমজ সন্তান জন্ম দিতে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু

৫ ডিসেম্বর, ২০২৫ ৯:৫০:৫৬
ছবি: সংগৃহীত

এবার যমজ পুত্রসন্তানের জন্মদানের কিছুক্ষণ পরই মারা গেছেন আলোচিত পাকিস্তানি কনটেন্ট ক্রিয়েটর পিয়ারি মরিয়ম। গতকাল লাহোরের এক হাসপাতালে প্রসবকালীন জটিলতায় তার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ২৬ বছর।

পিয়ারির স্বামী আহসান আলী এক ইনস্টাগ্রাম পোস্টে পিয়ারির মৃত্যুর খবরটি দেন। প্রয়াত স্ত্রীর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়েছে, দুই নবজাতককে চিকিৎসকেরা বাঁচাতে পারেননি। তবে পরিবার জানিয়েছে, বিষয়টি সত্যি নয়। দুই সন্তান সুস্থ আছে।

এক বিবৃতিতে পরিবার লিখেছে, ‘আলহামদুলিল্লাহ, দুই ছোট ছেলে সম্পূর্ণ নিরাপদ। গুজব থেকে দূরে থাকুন এবং আমাদের প্রিয় মরিয়ামের জন্য দোয়া করুন।’

পিয়ারির মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর আরেক কনটেন্ট ক্রিয়েটর ফাতিমা জাফরি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমি তার স্বামীর সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, সন্তান জন্ম দেওয়ার কিছুক্ষণের মধ্যে মরিয়াম মারা গেছেন। আল্লাহ তাকে মাফ করুন। আমিন। পরিবারকে শক্তি ও ধৈর্য দিন।’

ফাতিমা আরো লিখেছেন, ‘এ কারণেই আমরা সব সময় বলি, গর্ভাবস্থায় নারীদের বিশেষ যত্ন নিতে হয়, এ সময়টা খুবই সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ।’

লাইফস্টাইল কনটেন্ট নির্মাণ করে পরিচিতি পান পিয়ারি মরিয়ম।

ইনস্টাগ্রামে তার অনুসারী ১৪ লাখের বেশি, টিকটকে ২০ লাখের বেশি।

সূত্র: এআরআই নিউজ।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD