বুধবার ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ণ

বেগম জিয়ার চিকিৎসায় এভারকেয়ার ব্রিটিশ চিকিৎসক ডা. রিচার্ড বিলি

৩ ডিসেম্বর, ২০২৫ ১২:১০:৫৭

এবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্য থেকে ঢাকায় এসেছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রিচার্ড বিলি। আজ বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি।

এরই মধ্যে চিকিৎসায় সাড়া দিচ্ছেন বেগম খালেদা জিয়া। যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ দল আসার পাশাপাশি চীন থেকে আজ আরও একটি চিকিৎসক দল আসার কথা রয়েছে।

এর আগে, মঙ্গলবার দুপুরে খালেদা জিয়ার স্বাস্থ্যগত তথ্য জানাতে এসে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত জানাবে মেডিকেল বোর্ড।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে দ্রুতই দেশে ফিরে আসবেন তারেক রহমান। বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তায় এভারকেয়ার হাসপাতালে দায়িত্ব পালন করছেন এসএসএফের সদস্যরা।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD