রবিবার ১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:০২ অপরাহ্ণ

জামায়াত ক্ষমতায় আসলে দেশে দুর্নীতি থাকবে না: এ টি এম আজহার

৩ ডিসেম্বর, ২০২৫ ১১:১৬:৫৪

এবার বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশে কোনো দুর্নীতি থাকবে না বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমীর এ টি এম আজহারুল ইসলাম। তিনি বলেণ, বাংলাদেশ দরিদ্র দেশ নয়, দুর্নীতি করে এ দেশকে দরিদ্র করে রাখা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) শহীদ আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও শহীদ আবদুল কাদের মোল্লার কবর জিয়ারত শেষে বিকাল ৪টায় ফরিদপুরের অম্বিকা মিলনায়তন প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে এসব মন্তব্য করেন তিনি।

এ টি এম আজহার বলেন, ‘যারা নিজেদের স্বাধীনতার স্বপক্ষের শক্তি বলে দাবি করে এসেছিল তারা আজ দেশ ছেড়ে পালিয়ে গেছে। যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক তারা দেশ থেকে পালায় না। বাংলাদেশ সরকারের সাবেক শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী ও সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে কেউ এক পয়সা দুর্নীতির অভিযোগ আনতে পারেনি।’

তিনি আরও বলেন, ৪৭ পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত বাংলাদেশ সত্যিকারের স্বাধীনতা পায়নি। কেবলমাত্র ভৌগোলিক স্বাধীনতা পেয়েছে। তথাকথিত স্বাধীনতার স্বপক্ষের শক্তিরা দুর্নীতি করে দেশকে দরিদ্র করে রেখেছে।

এ টি এম আজহার বলেন, অনেকে দাবি করে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে নারীদের ঘরে আবদ্ধ করে রাখা হবে। অথচ আমাদের নারীরা ঘরের বাইরে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সমাবেশে এটিএম আজহার ফরিদপুর-১, ফরিদপুর-২, ফরিদপুর-৩ ও ফরিদপুর-৪ আসন থেকে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।ফরিদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বদর উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD