রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ফেসবুক আইডি হ্যাকড
২ ডিসেম্বর ২০২৫, ১১:২১:৩৩
ফাইল ছবি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভেরিফায়েড ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আমার দেশকে এ তথ্য জানিয়েছেন রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন। সেই সঙ্গে তিনি সবাইকে বিভ্রান্ত না হওয়ারও অনুরোধ করেছেন।
এদিকে মঙ্গলবার সন্ধ্যায় ভেরিফায়েড ফেসবুকে আইডি থেকে জানানো হয় আমার ফেসবুক আইডি হ্যাকড।

এর কিছু্ক্ষণ আগে ওই আইডি থেকে ‘#Resignation’ লিখে পোস্ট দেওয়া হয়। তার ফেসবুকটি অনলি ফ্রেন্ড থাকায় শুধু ফ্রেন্ডরাই বিষয়টি দেখেছেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© Sangbad Bela ২০২৫ - Developed by RL IT BD



























মন্তব্য