সেন্টমার্টিন থেকে ফেরার পথে স্পিডবোট ডুবে মা-মেয়ে নিহত, নিখোঁজ ৮
এবার সেন্টমার্টিন থেকে শাহপরীর দ্বীপের উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী স্পিডবোট উল্টে গিয়ে মা ও শিশুসহ ৮ জন যাত্রী সাগরে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। পরবর্তীতে যাত্রীদের উদ্ধার করা হলেও এই ঘটনায় মা ও মেয়ে দু’জনের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে। স্পিডবোটটি সেন্টমার্টিন থেকে ছেড়ে শাহপরীর দ্বীপের ঘোলাচর এলাকার কাছাকাছি পৌঁছালে আচমকা উল্টে যায়। এতে স্পিডবোটে থাকা ৮ যাত্রী সাগরে পড়ে যান।
নিহতরা হলেন—সেন্টমার্টিনের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব পাড়ার মাহফুজ রহমানের স্ত্রী মরিয়ম বেগম ও তাঁর শিশুকন্যা মায়মা (৪)। ঘটনাস্থল থেকে সবাইকে উদ্ধার করা হলেও মরিয়ম বেগম ও শিশু মায়মাকে গুরুতর অবস্থায় টেকনাফ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। অন্যদের মধ্যে আরও দু’জন অসুস্থ হলেও বাকি যাত্রীরা সুস্থ আছেন বলে জানা গেছে।
এদিকে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর স্পিডবোট ডুবে মা–মেয়ে দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য