রবিবার ১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ণ

বিএনপিতে যোগ দিয়েছেন জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী

২৯ নভেম্বর, ২০২৫ ৫:৩৮:৫০

এবার জামালপুরের ইসলামপুরে জামায়াতে ইসলামীর অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। শনিবার (২৯নভেম্বর) দুপুরে উপজেলা কুলকান্দি খানবাড়ী দলীয় কার্যালয়ে ইসলামপুর আসনের বিএনপির মনোনীত প্রার্থী শরিফুল ইসলাম খান ফরহাদের হাতে ফুল দিয়ে জামায়াতের নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। তাদেরকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন।

যোগদানকৃতরা হলেন-জিগাতলা ওয়ার্ড জামাতের সভাপতি এরশাদ খন্দকার, সাধারণ সম্পাদক নাছিম উদ্দিন, সহ-সভাপতি সোনাহার খন্দকারসহ বিএনপিতে অর্ধশতাধিক জামায়াতের নেতাকর্মী যোগদান করেন। ইসলামপুর -২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ফরহাদ খান বলেন, বিএনপির কার্যক্রমে আস্থা রেখে এবং গণতন্ত্রের স্বাধীনতা পক্ষে থাকার প্রত্যয়ে তারা বিএনপিতে যোগ দিয়েছেন। আজকে জামায়াতে ইসলামী থেকে যে ভাইয়েরা বিএনপিতে যোগদান করেছেন তাদের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানাই।

তিনি আরো বলেন, আজ আমাদের মনটা ভালো না আমাদের দেশনেত্রী খালেদা জিয়া অসুস্থ, বার বার মৃত্যুর দুয়ার থেকে আল্লাহ তায়ালা তাকে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। আপনারা সবাই দেশনেত্রী জন্য দোয়া করবেন। যোগদানকারী এরশাদ খন্দকার বলেন, আমরা দীর্ঘদিন জামায়াতের রাজনীতি করেছি। এখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ছোট ভাইয়ের নেতৃত্বে বাকি জীবন বিএনপির রাজনীতি করতে চাই।

যোগদান সময় উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জিএস শফিউল্লাহ বুলবুল, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাহিদ লিটন, কুলকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাহমুদ হাসান ফিরুজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পনির আহম্মেদ, বেলগাছ ইউনিয়নে সাবেক সভাপতি নুরে আলম, সাবেক জেলা বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাকারিয়া মন্ডল, মিল্টন ও শামিম প্রমুখ।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD