রবিবার ১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:১৬ অপরাহ্ণ

হাসিনার ফাঁসি পর্যন্ত আল্লাহ যেন খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখে: হাসনাত

২৯ নভেম্বর, ২০২৫ ১:৪৩:৪১

এবার এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি হওয়া পর্যন্ত আল্লাহ যেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন।

আজ শনিবার সকালে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান এনসিপির তিন নেতা। প্রায় দুই ঘণ্টা অবস্থান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাসনাত আবদুল্লাহ এ সময় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সারা দেশের মানুষ আজ দোয়া করছেন। ফ্যাসিবাদবিরোধী সব শক্তি তার রোগমুক্তি কামনায় মোনাজাত করছেন। আমরাও দোয়া করি—আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন, ফ্যাসিস্ট খুনি হাসিনার ফাঁসি হওয়া পর্যন্ত।’

হাসনাত আরো বলেন, খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি গণতন্ত্রের প্রতীক। তার সুস্থতা দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD