রবিবার ১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:১৬ অপরাহ্ণ

খালেদা জিয়ার অসুস্থতার জন্য হাসিনাকে জবাবদিহি করতে হবে: রুমিন ফারহানা

২৯ নভেম্বর, ২০২৫ ৪:১৯:৪৯

এবার বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, ‘যে মানুষটি সুস্থ শরীরে পায়ে হেঁটে গাড়িতে করে ফ্যাসিস্ট হাসিনার কারাগারে গেল, সেই মানুষটির সঙ্গে কী করা হয়েছে, এটা জাতি জানতে চায়। আজ কেন তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে? আমরা সন্দেহ করি, তিনি (খালেদা জিয়া) যখন কারাগারে ছিলেন, তখন তাকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি। জানি না তখন তাকে বিষ প্রয়োগ করা হয়েছে কিনা কিংবা এমন কোনো কিছু করা হয়েছে কিনা, যে কারণে তার শারীরিক অবস্থা এত দ্রুত অবনতি হয়েছে। এর জন্য আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে জবাবদিহি করতে হবে।

এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় নিজের নির্বাচনী এলাকায় (সরাইল-আশুগঞ্জ) আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

রুমিন ফারহানা বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের আপসহীন নেত্রী, যিনি কোনো দিন কোনো নির্বাচনে কোনো আসনে পরাজিত হননি। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে নিয়ে যায়, সেসময় প্রতিটি মামলার তারিখে আলিয়া মাদরাসায় উপস্থিত থাকতাম এবং কারাগারে তার সঙ্গে দেখা করতে যেতাম।

সেসময় খালেদা জিয়াকে এত অসুস্থ দেখিনি। তিনি বলেন, আল্লাহ যেন আমাদের নেত্রীকে নেক হায়াত দান করেন। সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। দল ও দেশের দায়িত্ব নেওয়ার জন্য শারীরিকভাবে উপযুক্ত করে দেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD