প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত

হাসিনাকে হস্তান্তরে আগের চিঠির উত্তরই পাইনি, এবারের চিঠির উত্তর পাব: পররাষ্ট্র উপদেষ্টা

২৬ নভেম্বর ২০২৫, ৫:০১:৪৫

এবার মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। ভারতে পাঠানো চিঠির উত্তর এখনো আসেনি। আর এত তাড়াতাড়ি উত্তর আসবে বলে আশাও করে না ঢাকা।

আজ বুধবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

এদিকে কোন প্রক্রিয়ায় ভারতে চিঠি পাঠানো হয়েছে-জানতে চাইলে তৌহিদ হোসেন জানান, নোট ভারবাল আমাদের মিশনের মাধ্যমে ওদের (ভারতের) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কোনো উত্তর আসেনি। এত তাড়াতাড়ি উত্তর আশাও করি না আমরা।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য