রবিবার ১ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:৩৫ অপরাহ্ণ

রাজনীতি করে নতুন বাড়ি করিনি, বিক্রি করেছি: মির্জা ফখরুল

২৬ নভেম্বর, ২০২৫ ১:৫২:১৭

আওয়ামী লীগ সরকারের সময় নিজের ও তার পরিবারসহ নেতাকর্মীদের ওপর নির্যাতনের স্টিমরোলার চালানো হলেও তারা কখনো জনগণ থেকে বিচ্ছিন্ন হননি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনীতিকে ব্যবসা হিসেবে ব্যবহার করিনি। নতুন বাড়ি করিনি, বরং জমি বিক্রি করে রাজনীতি করেছি।

গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর ) রাত সাড়ে ৯টায় মির্জা রুহুল আমিন মিলনায়তনে অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের স্থানীয় ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাবের কথা তুলে ধরে তিনি বলেন, সোশ্যাল মিডিয়ার খারাপ দিকটা ভয়াবহভাবে বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। এখন কেউ কাউকে আর মানবে না এমন একটা ভাব ও নৈরাজ্য সৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও মব ভায়োলেন্স তৈরি করা হচ্ছে। ভাঙচুর করা হচ্ছে। এভাবে আইনের শাসন চলতে পারে না। একটা সভ্য দেশ এভাবে চলতে পারে না। এজন্য প্রয়োজন আইনের শাসন। আর আইনের শাসন করতে প্রয়োজন পার্লামেন্ট নির্বাচন।

অর্থনীতি নিয়ে কথা বলতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, জেলাভিত্তিক কৃষি ও শিল্পকে এক ছাতার নিচে সুসংগঠিত করতে পারলে অর্থনৈতিক সাফল্য আসবে। তবে জাতি হিসেবে দায়িত্ব পালনে পিছিয়ে থাকার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, জাতি হিসেবে এখনো আমরা দায়িত্বশীল ভূমিকা রাখতে পারিনি।

আগামী জাতীয় নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পার্লামেন্ট নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরে যাওয়ার রাস্তা পরিষ্কার হবে। ব্যক্তিগত ও দলীয় আদর্শ তুলে ধরে মির্জা ফখরুল বলেন, আমরা কখনও রাজনীতিকে ব্যবসা হিসেবে ব্যবহার করিনি। নতুন বাড়ি করিনি, বরং জমি বিক্রি করে রাজনীতি করেছি। শুধু দেশ ও জনগণের কল্যাণের জন্যই রাজনীতি করি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD