ভারত বসে নির্বাচন বানচালের চক্রান্তে নেমেছে হাসিনা: আলতাফ হোসেন
এবার কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি, পটুয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ‘শেখ হাসিনা দিল্লিতে বসে হাজার কোটি টাকা বাজেট করে আসন্ন নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। বিএনপি প্রার্থীদের চরিত্র হরণসহ তাদের হত্যার ষড়যন্ত্র করছে।’
গতকাল সোমবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় মজিদবাড়িয়া ইউনিয়নের ভয়াং শরাফতিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে মজিদবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘একটি দেশের প্রধানমন্ত্রী পালানোর কোনো নজির বিশ্বে নাই। আমাদের সন্তানদের আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে গেছে। শুধু সে একা পালায়নি, এমনকি তার মন্ত্রী, এমপি, স্পীকারও পালিয়েছে। যাওয়ার আগে শেখ হাসিনা নির্বাচন কমিশনসহ সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে।’
এদিন মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন নান্নু, সাবেক সভাপতি আশ্রাব আলী হাওলাদার, জাহাঙ্গীর ফরাজীসহ সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

























মন্তব্য