বোকাস ইসলাম নয়, আমরা আসল ইসলামে বিশ্বাসী: এ্যানি
এবার বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, “বোকাস ইসলাম নয়, আমরা আসল ইসলামে বিশ্বাসী। মওদূদীবাদীদের যে ইসলাম, সেটা বোকাস ইসলাম। আসল ইসলাম হলো মদিনার ইসলাম, আর আমরা সেই মদিনার ইসলামেই বিশ্বাসী।”
গতকাল রোববার সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌর শহরের ১৪নং ওয়ার্ডে ধানের শীষ মার্কার পক্ষে তারুণ্যের সমাবেশে এসব কথা বলেন তিনি। এ্যানি বলেন, সংবিধানের শুরুতে “বিসমিল্লাহির রাহমানির রাহিম” সর্বপ্রথম লিখেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ও তার নিজের প্রতীক— সবই ধানের শীষ।
তিনি আরো বলেন, নির্বাচন এখনও হয়নি, নির্বাচন হবে— প্রতিনিধি আসবে, আপনাদের দল ক্ষমতায় আসবে। তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হবেন বলে দাবি করেন তিনি। এ্যানি বলেন, “তারেক রহমান বলেছেন— গ্রামের মানুষের কাছে যাও। তাই আজ আমরা আপনাদের কাছে এসেছি। জিয়াউর রহমান যেমন গণমানুষের নেতা ছিলেন, বিএনপি তেমনি গণমানুষের দল।”
বক্তব্যে এ্যানি চৌধুরী বারবার ধানের শীষে সিল দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “মার্কা রে মার্কা, ধানের শীষ মার্কা, সিল মারো ভাই, সিল মারো।” সমাবেশে জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, বিএনপি নেতা মাহবুবুর রহমান লিটন, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য