রবিবার ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ণ

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ক্ষুদে ক্রিকেটারদের মধ্যে ব্যাট-বল বিতরণ

২৪ নভেম্বর, ২০২৫ ১:২১:৫০

এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে আনন্দঘন এক অনুষ্ঠানে ক্ষুদে ক্রিকেটারদের মধ্যে ৬১টি ব্যাট ও বল বিতরণ করা হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে ‘ক্রীড়া উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি’ শীর্ষক এ আয়োজনে স্থানীয় শিশু-কিশোরদের অংশগ্রহণ ছিলো উৎসবমুখর।

এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ–সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। কর্মসূচির সভাপতিত্ব করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. শেখ তাওহীদুল ইসলাম সৈকত।

সঞ্চালনায় ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ছাত্রদল নেতা ইফতেখার আহমেদ শিহাব ও খন্দকার সিফাত-উল-হক। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলা, ইতিবাচক চর্চা ও ভবিষ্যৎ গড়ার অনুপ্রেরণা ছড়িয়ে দিতে এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানের শেষে ক্ষুদে ক্রিকেটারদের হাতে ব্যাট ও বল তুলে দেওয়া হলে পুরো মাঠে ছড়িয়ে পড়ে আনন্দের উল্লাস। তারেক রহমানের ৬১ তম জন্মদিনকে অনাড়ম্বপূর্ণ রাখতেই এই আয়োজন করেছেন বলে জানান ছাত্রদল সহসভাপতি ডা. আউয়াল।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD