মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৪ অপরাহ্ণ

মামুনুর রশিদ কাসেমী গ্রেপ্তার

২৩ নভেম্বর, ২০২৫ ৮:৩৭:২৬
ছবি: সংগৃহীত

শরীয়াহ ভিত্তিক আদর্শ নিকাহ (বিবাহ) ব্যুরো ও কনসালটেন্ট প্ল্যাটফর্ম ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানী ঢাকার আটিবাজারের বাসা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল হক।

পুলিশের এ কর্মকর্তা জানান, গত পরশু কাসেমীর স্ত্রী তামান্না হাতুনের পক্ষ থেকে তার মামি আন্না পারভীন বাদি হয়ে কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। ওই মামলায় আজ রোববার গ্রেপ্তার করা হয়েছে তাকে। বর্তমানে কেরানীগঞ্জ থানায় পুলিশ হেফাজতে রয়েছেন তিনি।

সম্প্রতি কাসেমীর বিরুদ্ধে তার তৃতীয় স্ত্রী পরিচয়ে গুরুতর অভিযোগ আনেন এক নারী। গত ১৬ অক্টোবর বিকেলে ‘তামান্না হাতুন’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে অভিযোগ তোলা হয়েছিল। এরপর মামলা হলে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত কাসেমীকে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD