পাওনা টাকা আদায়ে কৃষকের গরু ছিনিয়ে নিলেন জামায়াত নেতা!
এবার পটুয়াখালীর দুমকিতে পাওনা টাকা আদায়ে এক কৃষকের গোয়াল ঘর থেকে ২টি গরু ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক জামায়াত নেতার বিরুদ্ধে। শুক্রবার (২১ নভেম্বর) বিকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার দক্ষিণ মুরাদিয়া গ্রামের কৃষক আব্দুল বারেক মজুমদারের গোয়ালঘর থেকে দুটি গরু জোরপূর্বক ছিনিয়ে নেন একই ইউনিয়নের জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক জলিল প্যাদা। এ ঘটনায় কৃষক বারেক মজুমদার ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকানের কাছে অভিযোগ জানান।
এদিকে ইউপি চেয়ারম্যান ও স্থানীয় সাবেক ইউপি সদস্য রেজাসহ পঞ্চায়েত বাজারে শুক্রবার সন্ধ্যায় বৈঠকে বসলে অভিযুক্ত জলিল প্যাদা দাবি করেন, বারেকের ছেলে ঢাকায় থাকা আমিনুলের কাছে তার ভাই টাকা পাবে, সেই টাকা আদায়ের জন্য গাভী দুটি নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আদালতে মামলা চলমান বলেও জানান তিনি।
বারেক মজুমদার বলেন, আমার ছেলে পরিবার নিয়ে ঢাকায় থাকে। কারও সঙ্গে তার টাকার লেনদেন হয়েছে কিনা জানিনা। আমাকে দুর্বল ভেবে ছেলের কাছে টাকা পাওনার অজুহাত দেখিয়ে আমার গরু নিয়ে গেছে।
এদিকে অভিযুক্ত জলিল প্যাদা গরু নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, তার ছেলের কাছে টাকা পাই তাই পাওনা আদায় করতেই গরু দুটি নিয়েছি। ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকান বলেন, বিষয়টি নিয়ে বৈঠক করেছি। জলিল প্যাদা টাকার কথা বললেও কোনো ডকুমেন্ট দেখাতে পারেনি।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য