রবিবার ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ণ

বিএনপি একমাত্র দল যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে: শামা ওবায়েদ

২০ নভেম্বর, ২০২৫ ১০:১৪:২৫

এবার বিএনপি যেভাবে মুক্তিযুদ্ধকে ধারণ করে, অন্য কোনো দল সেভাবে করে না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সভাপতি ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তিনি বলেছেন, আমরা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম যেভাবে মুক্তিযুদ্ধকে ধারণ করি, দেশের অন্যান্য রাজনৈতিক দল কিন্তু মুক্তিযুদ্ধকে সেভাবে ধারণ করতে পারে না।

বুধবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামা ওবায়েদ বলেন, বর্তমানের ভোটারদের ৪০ শতাংশের বয়স ৩০ বছরেরও কম। এই বিশাল সংখ্যক ভোটারের কাছে যাওয়ার একটি মুখ্য মাধ্যম হলো বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম। আমরা যদি এই তরুণ প্রজন্মের পাশে থাকতে পারি, তাহলে তা নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।

এ সময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম সবসময় স্বকীয়তা ও স্বাতন্ত্র্য বজায় রাখে। এজন্যই জেলা-উপজেলা পর্যায়ে তারা স্বাধীনভাবে কাজ করতে পেরেছে। এ ধারা বজায় রাখতে হবে।

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে প্রজন্ম কখনো আপস করেনি। দেশের জাতীয় ইস্যুতে আঘাত করে, এমন প্রশ্নে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দল সবসময় সরব ছিল। সুতরাং এই উপলব্ধি আপনাদের নিজ থেকেই আসতে হবে। জনগণের পাশে থেকে, মানুষের পাশে থেকে তাদের ভাগ্য উন্নয়নে কাজ করতে হবে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD