মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:২৪ অপরাহ্ণ

ভাইয়ের সঙ্গে বাইসাইকেলে স্কুলে যাচ্ছিল আরাফাত, ট্রাকচাপায় মৃত্যু

১৯ নভেম্বর, ২০২৫ ৬:৩৭:৩২

এবার যশোরে বড় ভাইয়ের সঙ্গে বাইসাইকেলে করে স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় ইয়াছির আরাফাত শিষ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে যশোর সদর উপজেলার শেখহাটী বাবলাতলা দক্ষিণপাড়ার রিপনের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে নিহত আরাফাত শিষ ওই এলাকার মো. শাহাবুদ্দিনের ছেলে। সে যশোর কেন্দ্রীয় কারাগার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, সকালে বড় ভাইয়ের বাইসাইকেলে সে স্কুলে যাচ্ছিল আরাফাত। পথে সিমেন্টবোঝাই একটি ট্রাক পেছন দিক থেকে তাদের বাইসাইকেলে ধাক্কা দিলে আরাফাত সড়কে পড়ে যায়। মুহূর্তেই ট্রাকের চাকা মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তবে দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে জানিয়ে ওসি হাসনাত আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এছাড়া ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD