প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

গাজীপুরে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

১৯ নভেম্বর ২০২৫, ২:৪৭:৩৬

এবার গাজীপুরের বাগের বাজার এলাকায় ফিনিক্স কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

আজ বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় অবস্থিত ফিনিক্স কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরে বাঘের বাজার এলাকার ফিনিক্স কারখানায় হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। এ সময় কারখানার নিরাপত্তা কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে আগুনের ভয়াবহতা বৃদ্ধি পেলে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

এদিকে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন গণমাধ্যমকে বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য