আগেরবার ৩২ নম্বর ভাঙা দেখে ঠিকমতো শান্তি পাইনি, যদি এবারই সমান করতে পারেন ভালো হয়: আবরার ফাইয়াজ
এর আগেরবার ৩২ নম্বর ভাঙা দেখে ঠিকমতো শান্তি পাইনি, খুব বেশি হলে ১৫% ভাঙা হয়েছিল। সহজেই ভাঙা অংশ ঠিক করা সম্ভব, যদি এবারই সমান করতে পারেন ভালো হয় বলে আক্ষেপ প্রকাশ করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হাতে খুন হওয়া বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের ছোটভাই আবরার ফাইয়াজ।
আজ সোমবার (১৭ নভেম্বর) এক ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে তিনি লেখেন, ‘আগেরবার ৩২ নম্বর ভাঙা দেখে ঠিকমতো শান্তি পাইনি, খুব বেশি হলে ১৫% ভাঙা হয়েছিল।
সহজেই ভাঙা অংশ ঠিক করা সম্ভব। যতদিন না ধানমন্ডি ৩২ মাটির সমান হবে ততদিন দুই-একটা আওয়ামী দেশবিরোধী প্রেতাত্মা দুদিন পর পর গিয়ে ওখানে কাহিনী করতে থাকবে। যদি এবারই সমান করতে পারেন ভালো হয়, নাহলে বাংলাদেশের মধ্যে ভারতীয় প্রক্সি বাহিনীর কিবলা যতদিন দাঁড়িয়ে থাকবে, সমস্যা করতেই থাকবে। সবচেয়ে ভালো হবে ওইখানে কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজের হল করে দেওয়া গেলে, খেলা শেষ একেবারেই তখন।’
গত ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রায় এক হাজার ৪০০ মানুষের প্রাণহানি এবং প্রায় ২৫ হাজার মানুষকে মারাত্মক আহত করার অভিযোগে হাসিনার বিরুদ্ধে মামলা হয়। যার রায় দেওয়া হবে আজ। গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আলোচিত এই মামলার রায়ের দিন ধার্য করেন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য