কবরস্থানে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার
১৬ নভেম্বর ২০২৫, ৫:০৯:৪০
এবার রাজধানীর আজিমপুর পুরাতন কবরস্থানে চাঁদাবাজির অভিযোগে ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আরমান মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার (১৫ নভেম্বর) বিকেলে সেনাবাহিনী অভিযান চালিয়ে আজিমপুর সুপার মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে লালবাগ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
এদিকে লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© Sangbad Bela ২০২৬ - Developed by RL IT BD


























মন্তব্য