মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৪০ অপরাহ্ণ

গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণ

১০ নভেম্বর, ২০২৫ ১১:৪৩:৫৫

এবার রাজধানীর মিরপুরে অবস্থিত গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটেছে সে সম্পর্কেও তথ্য দিতে পারেনি পুলিশ।

আজ রোববার দিবাগত রাত পৌনে ৪টার দিকে এই ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে।

এ বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমান বলেন, রাত পৌনে ৪টার দিকে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে কে বা কারা এমন তথ্য আমাদের কাছে এসেছে।

তবে এই ঘটনায় কেউ আটক নেই আর হতাহতের কোন ঘটনা ঘটেনি। তবে এই নাশকতার ঘটনা যে ঘটাক না কেন তাদের আইনের আওতায় আমতে আমরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD