মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ণ

এদের তাড়ানোর জন্য লাঠি হাতে নেয়া ছাড়া উপায় থাকে না: সর্বমিত্র চাকমা

৫ নভেম্বর, ২০২৫ ৫:৪৯:৫৮

এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা বলেছেন, তিনি তাঁর ক্যাম্পাসকে ভবঘুরে, পাগল ও গাঁজাখোরমুক্ত দেখতে চান। মঙ্গলবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সম্প্রতি বিশ্ববিদ্যালয় এলাকায় দুজন নারী শিক্ষার্থী হয়রানির শিকার হয়েছেন; তাই তিনি এমন একটি নিরাপদ পরিবেশ গঠনে কাজ করছেন এবং এটি ব্যক্তিগত স্বার্থের জন্য নয়।

সর্বমিত্র লিখেছেন, যে বৃদ্ধ লোকটিকে দেখছেন, আমি শুরুর দিন থেকে এই লোকটাকে সেই মেট্রো স্টেশন থেকে তুলছি প্রতিরাতে। লোকটা ক্যাম্পাস ছেড়ে যায়-ই না, উনার সাথে আরেকজন আরো বৃদ্ধ, উনিও মাদকাসক্ত , এই লোকের কাছে এর আগে একবার গাঁজা পাওয়া গেছিল।

ক্যাম্পাসকে মাদকসেবী মুক্ত করবেন জানিয়ে বলেন, এই লোকগুলোকে তোলাটা অত্যন্ত কঠিন , তুললে আগায় ৪ কদম। তাই , লাঠিসোটা ছাড়া বা ভয়-ভীতি প্রদর্শন না করে তাদের তোলা যায় ই না। আমার নিজের এটার জন্য স্বার্থসিদ্ধি নাই, আমি আমার ক্যাম্পাসকে ভবঘুরে-পাগল-গাঁজাখোর মুক্ত দেখতে চেয়েছিলাম শুধু। আজ আমাদের নারী শিক্ষার্থী দু’জন হ্যারাসমেন্টের শিকার হয়েছেন।

আমার চাওয়া, এই ভবঘুরে-পাগল-হ্যারাসারমুক্ত ক্যাম্পাস গড়া। এই ডাকসু নেতা বলেন, কিন্তু, এরকম প্রতিনিয়ত বিতর্ক আমার ব্যক্তিগত জীবনকে নানাভাবে প্রভাবিত করছে। এভাবে প্রক্টরিয়াল টিমের সাথে রাতে পাহারা দিয়ে উচ্ছেদ করাটা ডাকসুর কার্যনির্বাহী সদস্যের কাজ না , আবার আমার এখতিয়ারের মধ্যে পড়ছে না এমনটাও না।

লাঠি হাতে নেওয়া ছাড়া উপায় থাকে না জানিয়ে সর্বমিত্র বলেন, কিছুদিন আগে তিনজন মাদকাসেবীকে তুলতে গিয়েছিলাম ,একইভাবে পোস্ট করে আমাকে বিতর্কিত করার চেষ্টা হয়েছে। এদের তাড়ানোর জন্য লাঠি হাতে নেয়া ছাড়া উপায় থাকে না, যারা মাঠে কাজ করে তারাই জানে এটা কতটুকু কঠিন। একজন সদস্য হিসেবে আমি নিশ্চয় নিরাপদ ক্যাম্পাস গড়তে আমার তরফ থেকে কাজ করবো , কিন্তু মাঠে আমি আর থাকছি না। ধন্যবাদ

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD