মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ণ

ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করতে প্রস্তুত নির্বাচন কমিশন : ইসি

১ নভেম্বর, ২০২৫ ৩:৩৯:১২
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, সরকার ও নির্বাচন কমিশন (ইসি) সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

শনিবার (১ নভেম্বর) সকালে পটুয়াখালীর কুয়াকাটায় আয়োজিত ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, সামাজিক মাধ্যমে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ও প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। এসব নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে যেভাবে সিদ্ধান্ত নেবে, সে অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, দেশ আমাদের সবার। সুষ্ঠু ও অবাধ ভোট নিশ্চিত করতে মাঠপর্যায়ে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। প্রতিটি ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসারদের নেতৃত্বে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করা গেলে কোনো জেলাতেই নির্বাচন বাধাগ্রস্ত হবে না।

কর্মশালায় সভাপতিত্ব করেন বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের উপপ্রধান মুহাম্মদ মোস্তফা হাসান।
দিনব্যাপী এ কর্মশালায় পটুয়াখালী জেলার আট উপজেলার নির্বাচন কর্মকর্তা ও সরকারি দপ্তরের প্রায় ৬০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, মাঠপর্যায়ের প্রশিক্ষণ ও সচেতনতামূলক কর্মশালার মাধ্যমে এবার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে ইসি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD