মাদ্রাসা শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ-জলকামান, আহত অন্তত ৪০
ছবি: সংগৃহীত
রাজধানীর প্রেসক্লাব এলাকায় বুধবার (২৯ অক্টোবর) স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে অন্তত ৪০ জন শিক্ষক আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর সোয়া দুইটার দিকে শিক্ষকরা প্রেসক্লাব থেকে ভুখামিছিল শুরু করে সচিবালয়ের দিকে রওনা দেন। কিছুদূর এগোতেই পুলিশ তাদের বাধা দেয়। শিক্ষকেরা বাধা অগ্রাহ্য করে সচিবালয়ের দিকে এগোতে চাইলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে শিক্ষকেরা ছত্রভঙ্গ হয়ে আশপাশ এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান।
শাহবাগ থানার প্যাট্রোল ইনস্পেক্টর সরদার বুলবুল আহমেদ জানান, “ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা জোর করে সচিবালয়ের দিকে যেতে চাচ্ছিলেন। তাদের বুঝিয়ে ফেরানোর চেষ্টা করা হলেও তারা তা মানেননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এই ব্যবস্থা নেওয়া হয়।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন।
উল্লেখ্য, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা দীর্ঘদিন ধরে তাদের প্রতিষ্ঠানের জাতীয়করণসহ বেতন কাঠামো ও অন্যান্য সুবিধা প্রদানের দাবি জানিয়ে আন্দোলন করে আসছেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য