জুলাই সনদের পূর্ণাঙ্গ সুপারিশ নিয়ে যমুনায় কমিশনের সদস্যরা
ফাইল ছবি
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি সম্পর্কিত সুপারিশের চূড়ান্ত প্রতিবেদন নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পূর্ণাঙ্গ সুপারিশ জমা দেবেন তারা।
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে তিনটি ধাপ রয়েছে। প্রথম ধাপে গণঅভ্যুত্থানকে ভিত্তি ধরে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ জারি, দ্বিতীয় ধাপে আদেশের প্রশ্নে গণভোট এবং সর্বশেষ ধাপে আগামী জাতীয় সংসদকে দ্বৈত ভূমিকা (সংবিধান সংস্কার পরিষদ ও জাতীয় সংসদ) দিয়ে বাস্তবায়নের সুপারিশ থাকছে।
গতকাল সোমবার যমুনায় প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠক করেন কমিশনের সদস্যরা। সেখানে সনদ বাস্তবায়নের জন্য সুপারিশমালা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিশনের প্রস্তুত করা সুপারিশের খসড়ার প্রতি প্রধান উপদেষ্টা ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।
এ বিষয়ে কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, কমিশনের প্রধান ও প্রধান উপদেষ্টাকে সনদ বাস্তবায়নের সুপারিশগুলো অবহিত করা হয়েছে। এ ব্যাপারে তিনি ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য