পুকুরে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উত্তর পারুয়া গ্রামের একটি পুকুরে পড়ে যায় তারা।
মারা যাওয়া তিন শিশু হলো ওই এলাকার মো. রাজুর মেয়ের সুমাইয়া আক্তার (৫), মো. কালুর মেয়ে হাবীবা আক্তার (৬) এবং মো. নাসেরের মেয়ে জান্নাত আক্তার (৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে খেলার কোন এক সময় তারা বাড়ির পাশে পুকুরের ধারে যায়। কিছুক্ষণ পর তাদের না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ভাসমান অবস্থায় তিনজনকেই উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একতেহার হোসেন বলেন, তিনটি নিষ্পাপ শিশুর এমন মৃত্যু আমাদের সবাইকে স্তব্ধ করে দিয়েছে। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য