মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ণ

কুরিয়ার সেকশন থেকে আগুনের সূত্রপাত, প্রাথমিক ধারনা বেবিচকের

২১ অক্টোবর, ২০২৫ ১২:৩৭:২৫
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে হয়েছে বলে মনে হচ্ছে। বিষয়টি আমরা নিশ্চিত নই। প্রাথমিকভাবে এমনটিই ধারণা করা হচ্ছে। অনেকগুলো সংস্থা বিষয়টি নিয়ে কাজ করছে। তাদের তদন্ত শেষে আগুনের প্রকৃত ও সুনিশ্চিত কারণ জানা যাবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক এসব তথ্য জানান।

এর আগে শনিবার (১৮ অক্টোবর) এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে কার্গো ভিলেজের আমদানি বিভাগে লাগা আগুন দীর্ঘ ২২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। ৩৭টি ফায়ার সার্ভিস ইউনিটসহ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবি অংশগ্রহণে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে কোটি কোটি টাকার মালামাল পুড়ে গেছে, যা দেশের তৈরি পোশাক খাতেও প্রভাব ফেলতে পারে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD