মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ণ

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘আঁখি’

২০ অক্টোবর, ২০২৫ ১২:৩৮:১৮
ছবি: সংগৃহীত

দেশের ওপর দিয়ে ধেয়ে আসছে একটি শক্তিশালী মৌসুমী বৃষ্টিবলয়। আবহাওয়া পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, ২৪ থেকে ২৯ বা ৩০ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে সক্রিয় থাকবে এই বৃষ্টিবলয়। সংস্থাটি এই বৃষ্টিবলয়ের নাম দিয়েছে আঁখি।

সোমবার (২০ অক্টোবর) সকালে সংস্থাটি এক ফেসবুক বার্তায় জানায়, ধেঁয়ে আসছে দেশের দিকে শক্তিশালী বৃষ্টিবলয় আঁখি। এটি একটি খুবই শক্তিশালী বৃষ্টিবলয়। এটি প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়। মানে এই বৃষ্টিবলয়ে দেশের প্রায় সকল এলাকায় কমবেশি বৃষ্টির সম্ভাবনা আছে।

আঁখি একটি ক্রান্তীয় বৃষ্টিবলয় ও শক্তিশালী বৃষ্টিবলয়। যা দেশের অনেক এলাকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টি ঘটতে পারে। এর সম্ভাব্য সময়সূচি ২৪ অক্টোবর থেকে ২৯ বা ৩০ শে অক্টোবর পর্যন্ত। সবাইকে সতর্ক থাকার জন্য এ বার্তায় বলা হয়।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD