মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ণ

এনসিপিকে শাপলা প্রতীক দেয়া সম্ভব নয়: ইসি আনোয়ারুল

১৯ অক্টোবর, ২০২৫ ২:০৮:০২
ছবি: সংগৃহীত

সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী নির্বাচনী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন, নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।

রোববার (১৯ অক্টোবর) সকাল ১০টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইনে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধির জন্য আয়োজিত প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানিয়েছেন।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, সবার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনও ঘটনা ঘটেনি। রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। অতীতের মতো কোনও সুযোগ নেই। বিতর্কিত কোনও ব্যক্তি আগামী নির্বাচনী দায়িত্বে থাকতে পারবেন না।

তিনি পুলিশকে উদ্দেশ্য করে বলেন, বর্তমান পরিস্থিতিতে এককভাবে বুকে হাত দিয়ে বলা যাবে না আমাদের কোনও কলঙ্ক নেই। বিগত সময়ের দাগ সব বিভাগেই আছে। আমাদের যে আস্থা ও সমন্বয়ের সংকট তা কাটিয়ে উঠতে হবে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD