দেশে ফিরল ৮ প্রবাসীর লাশ
ছবি: সংগৃহীত
এবার ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত সাতজনসহ ৮ প্রবাসীর মরদেহ দেশে এসেছে। ওমানের মাস্কট থেকে শনিবার (১৮ অক্টোবর) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাদের লাশ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসে।
যাদের লাশ এসেছে তারা হলেন সারিকাইত ইউনিয়নের আমিন মাঝি, আরজু, রকি, সাহাব উদ্দিন ও মো. বাবলু এবং মাইটভাঙার মো. জুয়েল ও রহমতপুরের রনি।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, একই ফ্লাইটে সড়ক দুর্ঘটনায় নিহত সাতজন ছাড়াও আরও একজনের মরদেহ এসেছে।
আনুষ্ঠানিকতা শেষে লাশগুলো আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। লাশ দাফনের জন্য সরকারের পক্ষ থেকে ৩৫ হাজার টাকা করে দেওয়া হয়।
এর আগে, গত ৮ অক্টোবর বাংলাদেশ সময় বিকেল চারটার দিকে ওমানের দুখুম সিদ্দা এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। নিহতরা সবাই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য