চট্টগ্রামে অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনী
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে একটি তোয়ালে ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইতোমধ্যে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৬ ইউনিটের সঙ্গে আগুন নেভাতে যোগ দিয়েছে নৌবাহিনী। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটের দিকে চট্টগ্রাম সিইপিজেডের লিংক রোডের সাত তলা ওই ফ্যাক্টরির ৫, ৬ ও ৭ম তলায় এ অগ্নিকাণ্ড ঘটে।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবরও পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ২ মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ১ কিলোমিটার। বর্তমানে সিইপিজেড, বন্দর, কেইপিজেড ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য