সোমবার ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ

এইচএসসি পরীক্ষায় যে বিষয়ে ফেল করলেন মারুফা আক্তার

১৬ অক্টোবর, ২০২৫ ২:০৫:২০
ছবি: সংগৃহীত

চলমান নারী বিশ্বকাপের পঞ্চম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। এর আগে দুঃসংবাদ পেয়েছে পেসার মারুফা আক্তার। উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় পাস করতে পারেননি তিনি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সব শিক্ষা বোর্ড থেকে একযোগে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

যেখানে তারকা ক্রীড়াবিদদের মধ্যে এবার অলিম্পিয়ান আরচ্যার সাগর ইসলাম ৩.০৮, এশিয়া কাপে স্বর্ণজয়ী আরচ্যার আব্দুর রহমান আলিফ ৩.৮৩ পয়েন্ট পেয়ে পাস করলেও অনুত্তীর্ণ হয়েছেন জাতীয় নারী ক্রিকেট দলের পেসার মারুফা আক্তার।

বিকেএসপির ভাইস প্রিন্সিপাল শামীম জানিয়েছেন, ভূগোল বিষয়ে মারুফাকে অনুত্তীর্ণ প্রদর্শন করছে। কলেজের পক্ষ থেকে বোর্ডে মারুফার জন্য পুনরায় নিরীক্ষার আবেদন করা হবে।

উল্লেখ্য, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে এবার এইচএসসিতে অংশ নেন ১৫৯ জন। এর মধ্যে ১৪৭ জন পাস করেছেন। আঞ্চলিক বিকেএসপিতে মাধ্যমিক পর্যায় থাকলেও উচ্চ মাধ্যমিক শুধু সাভার বিকেএসপিতেই। ২০২৫ সালে বিকেএসপিতে পাসের হার ৯২.৪৫।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD