সোমবার ২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:২৫ অপরাহ্ণ

চমেক হাসপাতালে এসি বিস্ফোরণে দগ্ধ এক শ্রমিকের মৃত্যু

১৩ অক্টোবর, ২০২৫ ৭:২০:৩৮
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শীততাপ নিয়ন্ত্রণ মেশিন (এসি) বিস্ফোরণে দগ্ধ মো. শওকত (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই শ্রমিকের মৃত্যু হয়। এর আগে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

শওকত গণপূর্ত বিভাগের আউটসোর্সিং কর্মচারী এবং তিনি নগরের পতেঙ্গা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। একই বিস্ফোরণে দগ্ধ মো. তানভীর ও মো. মেশকাত নামে দুইজন হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন আছেন। তাদের বয়স ২৮ থেকে ৩০ বছরের মধ্যে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, গাইনি ওয়ার্ডে এসি মেরামতের কাজ করার সময় দগ্ধ শওকত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন । অন্য দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে চমেক হাসপাতালের সপ্তম তলার ছাদে এসির কম্প্রেসর মেরামতের সময় সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এসির বিভিন্ন যন্ত্রাংশ ছিটকে পড়ে হাসপাতালের বিভিন্ন ফ্লোরে। এর নিচতলায় হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডে প্রসূতি বিভাগ। বিস্ফোরণে সেই ওয়ার্ডের ছাদে লাগানো ডেকোরেটিভ বোর্ডসহ আরও বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রসূতি বিভাগে চিকিৎসাধীন রোগীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিকট শব্দের কারণে রোগী ও দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD