রাতেও শহীদ মিনারে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা
ছবি: সংগৃহীত
এবার মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাতা প্রদানের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এ দাবিতে রোববার (১২ অক্টোবর) রাতেও তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবেন।
‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর ব্যানারে সকাল ৯টা থেকে কয়েক হাজার শিক্ষক-কর্মচারী রাজধানীতে এই কর্মসূচিতে অংশ নেন। দাবি আদায় না হওয়ায় আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) থেকে দেশের সব এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।
জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, “আমরা রাতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। পাশাপাশি রাতেই একটি বৈঠকে বসব। সরকারের পক্ষ থেকে যদি দাবিপূরণের বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা আসে, তাহলে পরবর্তী সিদ্ধান্ত বিবেচনা করা হবে।”
এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আটক ছয় শিক্ষককে সন্ধ্যায় মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। রাত সাড়ে ৭টার দিকে তাদের জোটের আহ্বায়ক ও সদস্যসচিবের তত্ত্বাবধানে মুক্তি দেওয়া হয়।
গত ৩০ সেপ্টেম্বর সরকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাতা ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা দেয়। তবে শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দেন। পরবর্তীতে গত ৬ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় বাড়িভাতা দুই থেকে তিন হাজার টাকা নির্ধারণের প্রস্তাব অর্থ বিভাগে পাঠায়।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য