সোমবার ২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:১০ অপরাহ্ণ

বিসিবির পরিচালক পদে বিজয়ী হলেন বুলবুল-ফারুকসহ ২৩ প্রার্থী

৬ অক্টোবর, ২০২৫ ৬:৫৪:৫৩
ফাইল ছবি

আবারো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির আসনে বসছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। এদিকে সহ-সভাপতির দুই পদে বসতে যাচ্ছেন সাবেক বিসিবি প্রধান ও আরেক সাবেক অধিনায়ক ফারুক আহমেদ এবং প্রখ্যাত ক্রিকেট কোচ নাজমুল আবেদিন ফাহিম।

বিসিবি নির্বাচনে ক্যাটাগরি-১ থেকে ঢাকা বিভাগের দুই পরিচালক নির্বাচিত হন বুলবুল ও ফাহিম। ক্লাব পর্যায়ের ক্যাটাগরি-২ থেকে নির্বাচিত হন ফারুক আহমেদ।
সব কিছু ঠিকঠাক থাকলে এই ৩ জনই পাচ্ছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩ দায়িত্ব। এর মধ্যে সভাপতি হিসেবে প্রার্থী হতে যাচ্ছেন একজনই, আমিনুল ইসলাম বুলবুল। তাই এখানেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে চলেছেন তিনি।

এদিকে সহ-সভাপতি হিসেবে যে দুটি পদ রয়েছে সেখানে ফারুক ও ফাহিম- এ ২ জনেরই প্রার্থিতা করার কথা রয়েছে। তাই সহ-সভাপতির পদ কাদের দ্বারা পূরণ হতে যাচ্ছে- তা-ও নিশ্চিত।

আজ সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এনএসসি কোটা থেকে নির্বাচিত হয়েছেন-

এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।
ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা-বিভাগ কোটা থেকে নির্বাচিত হয়েছেন-

চট্টগ্রাম বিভাগ- আহসান ইকবাল চৌধুরি, আসিফ আকবর।
খুলনা বিভাগ- আব্দুর রাজ্জাক রাজ, জুলফিকার আলি খান।

ঢাকা বিভাগ- নাজমুল আবেদিন ফাহিম, আমিনুল ইসলাম বুলবুল।

বরিশাল বিভাগ- সাখাওয়াত হোসেন।

সিলেট বিভাগ- রাহাত শামস।

রাজশাহী- মোখলেসুর রহমান।

রংপুর- হাসানুজ্জামান।

ক্যাটাগরি-২ অর্থাৎ ঢাকার ক্লাব কোটা থেকে নির্বাচিত হয়েছেন-

ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু , ইফতেখার রহমান মিঠু, ফয়জুর রহমান ও নাজমুল ইসলাম।

ক্যাটাগরি-৩ অর্থাৎ সাবেক ক্রিকেটার এবং বিভিন্ন সরকারি এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কোটা থেকে নির্বাচিত হয়েছেন-

খালেদ মাসুদ পাইলট।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD