সোমবার ২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:০৯ অপরাহ্ণ

বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উদযাপন করলো অতীশ দীপংকর বিশ্ববিদ্যালয়

৬ অক্টোবর, ২০২৫ ১:২০:১৮
ছবি: সংগৃহীত

অতীশ দীপংকর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শুভ্র চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে কেক কেটে এবং ফুল দিয়ে শিক্ষকগণকে সম্মান ও শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) চেয়ারম্যান জনাব সামসুল আলম লিটন। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষকতার মহান পেশার গুরুত্ব তুলে ধরে বলেন, *“শিক্ষকরা জাতি গঠনের কারিগর। আজকের এই দিনটি শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি সুযোগ।”* তিনি শিক্ষকদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে তাদের অবদানের জন্য ধন্যবাদ জানান।

সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, *“বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির পেছনে আমাদের শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টাই মূল চালিকাশক্তি। তাদের নিরলস শ্রম এবং নিষ্ঠাই আমাদের শিক্ষার মান উন্নয়নে সহায়ক।”

শিক্ষকদের বক্তব্য রাখেন বিজনেস ফ্যাল্কাটির ডীন অধ্যাপক ড. মোঃ আশ্রাফ আলী খান ও ফার্মাসী বিভাগের চেয়ারম্যান আসমা কবির। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষক সমাজকে সম্মাননা জানানোর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ধরনের অনুষ্ঠান শিক্ষক সমাজকে শিক্ষার মানোন্নয়নেও উদ্বুদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত থেকে একসাথে কেক কাটায় অংশ নেন এবং আনন্দঘন পরিবেশে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিওটি’র সদস্য সচিব কামরুজ্জামান লিটু, চিফ একাডেমিক এডভাইজর অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম, রেজিস্ট্রার আব্দুল কাইউম সরদার, আইকিউএসির পরিচালক ড. মোঃ মোশাররফ হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD