প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত

সন্ধ্যায় হাসপাতালে নেয়া হবে খালেদা জিয়াকে

১৩ মার্চ ২০২৪, ২:০৪:২১

ছবি: সংগৃহীত

সন্ধ্যায় খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হবে। বুধবার (১৩ মার্চ) সকালে বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য আজ সন্ধ্যা সাড়ে ৬টায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল নেয়া হবে।

শামসুদ্দিন দিদার বলেন, বুধবার দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ম্যাডামের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য