হংকং ম্যাচ আমাদের কাছে ডু অর ডাই: জামাল
ছবি: সংগৃহীত
এশিয়ান কাপ বাছাইয়ের হংকংয়ের বিপক্ষে দুই ম্যাচকে সামনে রেখে অনুশীলন ক্যাম্প শুরু করেছে জাতীয় দলের ফুটবলাররা। এশিয়ান কাপের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হংকং ম্যাচকে ডু অর ডাই হিসেবে দেখছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূইয়া। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় টিম হোটেলে উপস্থিত সাংবাদিকদের এই কথা বলেন তিনি।
জামাল ভূইয়া বলেন, আসলে এই ম্যাচ আমাদের জন্য ডু অর ডাই। কারণ এশিয়া কাপ খেলতে হলে আমাদেরকে ম্যাচটি জিততে হবে। হংকং এখন সম্ভবত গ্রুপের শীর্ষে (সিঙ্গাপুরের সঙ্গে যৌথভাবে ৪ পয়েন্ট নিয়ে)। তাদের বিপক্ষে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এশিয়ান কাপ বাছাইয়ে সি গ্রুপে সিঙ্গাপুর ও হংকং দুই দলের সমান চার পয়েন্ট। গোল ব্যবধান সমান ১ হলেও বেশি গোল দেয়ায় সিঙ্গাপুর শীর্ষে আর হংকং দ্বিতীয় অবস্থানে। বাংলাদেশ দুই ম্যাচ শেষে এক পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে।
ভারতের পয়েন্টও এক। তারা বেশি গোল হজম করায় টেবিলে সবার নিচে চতুর্থ স্থানে। গ্রুপের তিন দল হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ছয় ম্যাচ খেলবে। ছয় ম্যাচের পর গ্রুপ চ্যাম্পিয়ন দল আগামী বছর সৌদি আরবে এশিয়া কাপের মূল পর্বে খেলবে।
আগামী ৯ অক্টোবর হোম ম্যাচে হংকংয়ের বিপক্ষে হারলে গাণিতিক সম্ভাবনা থাকলেও বাস্তবিকভাবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া সম্ভব হবে না। তবে ঘরের মাঠে জয়ের আশা দেখছেন জামাল।
তিনি বলেন, হোম ম্যাচে আমাদের অ্যাডভান্টেজ থাকবে। এরপরও ফুটবলে অন দ্য ডে পারফরম্যান্স গুরুত্বপূর্ণ। সেদিন (ম্যাচের দিন) ভালো পারফরম্যান্স না করতে পারলে আমাদের ব্যথিত হতে হবে।
বাংলাদেশ-হংকং ম্যাচের টিকিট আধ ঘন্টার মধ্যেই বিক্রি হয়েছে। এমন খবর খুশে জামাল বেশ উচ্ছ্বসিত। তার ভাষ্য, ফুটবল এখন নতুন ল্যান্ডস্ক্যাপে যাচ্ছে। আগে যখন খেলা শুরু করেছিলাম তখন মানুষ এত খোঁজ রাখত না। এখন সবাই জিজ্ঞেস করে খেলা কবে, জিততে হবে। কে খেলল কে খেলল না জানতে চায়।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য