সোমবার ২ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:২৫ অপরাহ্ণ

সংসদ ভোট: ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ

২৯ সেপ্টেম্বর, ২০২৫ ৩:৪৩:২৩
ছবি: সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ জন্য ইইউ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের (ইসি) মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্বাক্ষর হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইইউ এর প্রাক-নির্বাচনি বিশেষজ্ঞ দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।

ইসি সচিব বলেন, পর্যবেক্ষকদের সবাই একসঙ্গে আসবেন না। তাঁরা তফসিল ঘোষণার পর বিভিন্ন সময়ে আলাদা আলাদাভাবে ভাগ হয়ে আসবেন। তাঁরা বিভিন্ন বিষয় নিয়ে জানতে চেয়েছেন। ভোটকেন্দ্রে ঢুকতে পারবেন কিনা, গোপন কক্ষ সম্পর্কে জানতে চেয়েছেন, ভোট গণনার সময় থাকতে পারবেন কিনা—এসব বিষয়ে জানতে চেয়েছেন।

আখতার আহমেদ বলেন, ‘তাঁরা তফসিল ঘোষণার পর থেকে আসতে চান। বিভিন্ন পর্যায়ে তাঁদের প্রতিনিধিদল আসবেন এবং শেষ পর্যন্ত তাঁরা থাকবেন। তাঁরা একসঙ্গে ১৫০ জন আসবেন না।

সচিব বলেন, এ ছাড়া ‘আমরা কীভাবে ফলাফল প্রকাশ করি, এই তথ্য ওয়েবসাইটে থাকে কিনা—এসবও জেনেছেন। প্রতিনিধিদলটি রংপুর আর চট্টগ্রামে গিয়েছিলেন। তাঁরা আমাদের কাজের অগ্রগতিতে সন্তুষ্ট। তাঁরা আগামীকাল ফিরে যাবেন এবং সম্ভবত একটি প্রতিবেদন পাঠাবেন। তাঁরা আমাদের একটি খসড়া দিয়ে গেছেন, যেটি আমরা পর্যালোচনা করে স্বাক্ষর করার দিকে এগোব। আর আমাদের কোনো পর্যবেক্ষণ থাকলে জানাব।’

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD