সোমবার ২ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:১৭ অপরাহ্ণ

কারওয়ান বাজারে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

২৮ সেপ্টেম্বর, ২০২৫ ১:২৪:১৯
ছবি: সংগৃহীত

রাজধানীর কাওরান বাজারে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মহাসমাবেশ করেছেন। এতে কাওরান বাজার ও আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে কাওরান বাজারের সার্ক ফোয়ারা এলাকায় জড়ো হয়ে তারা এ কর্মসূচি শুরু করেন।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া কর্মী সজিব বলেন, ‘আমরা ৫-৭ লাখ টাকা দিয়েও মালয়েশিয়া যেতে পারিনি। আমাদের ২০২৪ সালের মে মাসের মধ্যে যাওয়ার কথা ছিল। সরকার ট্রেনিং দেওয়ার নামে সময়ক্ষেপণ করেছে। প্রতিটি ট্রেনিংয়ে ২০-২৫ হাজার টাকা খরচ হয়েছে। ঋণ করে এ টাকা আনায় এখন পরিবার নিয়ে কষ্টে আছি। আমাদের যেকোনোভাবে মালয়েশিয়া পাঠাতে হবে, নইলে ঋণের বোঝা আর সইতে পারবো না।’

মহাসমাবেশের নেতৃত্ব দেওয়া মাইন উদ্দিন বাবু বলেন, ‘আমরা নিঃস্ব হয়ে গেছি। সরকার আশ্বস্ত করেছিল, কিন্তু বাস্তবে কোনও অগ্রগতি হয়নি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না।’

কাওরান বাজার এলাকায় দায়িত্বরত তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হানান বলেন, ‘আন্দোলনকারীরা বর্তমানে রাস্তার পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।’

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD