সোমবার ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ণ

নির্বাচন কমিশনের ওপর সরকারের পূর্ণ আস্থা আছে: সিইসি

২৭ সেপ্টেম্বর, ২০২৫ ৩:০০:১৭
ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, ভালো নির্বাচনের কোনো বিকল্প নেই, ইসির ওপর প্রধান উপদেষ্টার আস্থা আছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত “নির্বাচন কর্মকর্তা সম্মেলন–২০২৫”-এ এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, কমিশন বহু দৃশ্যমান এবং অদৃশ্যমান বিষয় নিয়েও এগিয়ে যাচ্ছে। তিনি কর্মকর্তাদের প্রতি কোনো দলের পক্ষ হয়ে কাজ না করার নির্দেশনা দিয়ে বলেন, বেআইনি কোনো নির্দেশনা ইসি থেকে দেয়া হবে না। আগামী নির্বাচন বিশেষ পরিস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে, তাই বিশেষভাবে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।

নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ‘দেশের নির্বাচনী ব্যবস্থা অনেকটাই ভেঙে পড়েছে। তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’
তিনি হুঁশিয়ার করে বলেন, ‘এবারের নির্বাচনে আন্তর্জাতিক মান নিশ্চিত করতে হবে। কোনো ধরনের প্রহসনমূলক নির্বাচন কমিশন মেনে নেবে না।’

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ১০ মাস ১০ দিনে কমিশন প্রমাণ করেছে যে নির্বাচন কমিশনের মেরুদণ্ড আছে। কমিশন শক্ত মেরুদণ্ড নিয়ে কাজ করে যাচ্ছে এবং কারো প্রতি রাগ-অনুরাগের বিরাগভাজন হয়ে কাজ করছে না।

নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ কর্মকর্তাদের উদ্দেশে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বার্তা দিয়ে বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা কমিশনের ওপর একটি আমানত। ইহকালে যেমন এর খেসারত দিতে হবে, তেমনি পরকালেও দিতে হবে এর জবাব।

তিনি আরও বলেন, নির্বাচনের ব্যাপারে কমিশনের পিঠ ঠেকে গেছে এবং ভালো নির্বাচন করার কোনো বিকল্প নেই।
সম্মেলনে ইসি কর্মকর্তারা ভোটের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে কমিশনের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন এবং একইসঙ্গে কমিশনের কাছে নিজেদের বিভিন্ন দাবি তুলে ধরেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD