ইউআইটিএস-এ এসিআই ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টারের উদ্যোগে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
ছবি: সংগৃহীত
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর এসিআই ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টার, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে সফলভাবে আয়োজন করেছে “Sustainable Building Materials: Towards Durability, Circularity and Resilience” শীর্ষক সেমিনার এবং ACIntegration 2.0-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং এসিআই বাংলাদেশ চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. রাকিব আহসান। তিনি টেকসই নির্মাণ উপকরণ ব্যবহার ও কার্বন নিঃসরণ হ্রাসের গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সিরাজ উদ্দীন আহমেদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আশরাফুল ইসলাম, প্রক্টর জনাব মোঃ তারিকুল ইসলাম, মেক্সক্রিট লিমিটেডের সিএমও মোহাম্মদ ইমরান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিবৃন্দ অনুষ্ঠানে যোগ দেন। সেশনটির সভাপতিত্ব করেন এসিআই ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টারের ফ্যাকাল্টি অ্যাডভাইজর মোঃ হাসান ইমাম।
অনুষ্ঠানের স্পন্সর হিসেবে বিশেষ অবদান রাখেন মোহাম্মদ ইমরান, সিএমও, ম্যাক্সক্রিট লিমিটেড, এবং মো. নাহিদ ইসলাম রুমেল, সিইও, প্রিফ্যাব্রিক্স বিল্ডিং সলিউশন।
ACIntegration 2.0 প্রতিযোগিতার আওতায় আয়োজন করা হয় ম্যাথ অলিম্পিয়াড, আর্টিকেল রাইটিং প্রতিযোগিতা এবং ২৪ ঘণ্টা কংক্রিট সিলিন্ডার প্রতিযোগিতা, যেখানে শিক্ষার্থীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করে।
উল্লেখ্য, এসিআই ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টার যাত্রা শুরু করে ১৪ মার্চ, ২০২৪ খ্রি. তারিখে। প্রতিষ্ঠার পর থেকেই তারা সেমিনার, ওয়েবিনার, প্রতিযোগিতা ও সামাজিক কার্যক্রম আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে। অল্প সময়ের মধ্যে অধ্যায়টি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করে এবং ACI Outstanding Student Chapter Award 2024 লাভ করে।
এসিআই ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টারের প্রেসিডেন্ট কে এম তানভীর হাসান বলেন, সবার সহযোগিতা ও অংশগ্রহণই এ আয়োজনে সাফল্য এনে দিয়েছে। তিনি সকল অতিথি, শিক্ষক, স্পন্সর এবং শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য