সোমবার ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ণ

২১ বছরের প্রবাসী জীবন শেষে ইলিয়াছের নিথর দেহ ফিরেছে গ্রামের বাড়িতে

২১ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৫০:৪০
ছবি: সংগৃহীত

প্রবাসী ইলিয়াছ মিয়া ২১ বছরের প্রবাসী জীবন শেষে নিথর দেহে ফিরে এলেন। স্বপ্ন পূরণের আশায় পরিবারের মুখে হাসি ফোটাতে বহু বছর আগে পাড়ি জমিয়েছিলেন কুয়েত। দেশে ফেরার স্বপ্ন থাকলেও ফিরলেন লাশ হয়ে।

কুয়েতে সড়ক র্দুঘটনায় নিহত ইলিয়াছ মিয়ার (৫৪) মরদেহ সুজাপুর গ্রামের বাড়িতে এসেছে। নিহত ইলিয়াছ লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের সুজাপুর গ্রামের মৃত খোরশেদ মোল্যার ছেলে। আজ রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে তার মরদেহ সুজাপুর গ্রামের নিজ বাড়িতে এলে স্বজন ও প্রতিবেশীদের কান্না আর আহাজারিতে ভারি হয়ে ওঠে আকাশ বাতাস। শেষ বারের মতো তাকে এক নজর দেখতে ভিড় করে এলাকাবাসী।

পরে দুপুর ২টা ৩০ মিনিটে সুজাপুর গ্রামের ঈদগাহ মাঠে ইলিয়াছের নামাজে জানাজা শেষে তাকে সুজাপুর কবরস্থানে দাফন করা হয়। এর আগে বুধবার (১০ সেপ্টেম্বর) কুয়েতে বাংলাদেশ দূতাবাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে ২০০৪ সালে কুয়েতে পাড়ি জমান ইলিয়াছ মিয়া। র্দীঘ ২১ বছর তিনি কুয়েতে ছিলেন। এই মাসের শেষ দিকে তার বাড়িতে আসার কথা ছিলো। গত বুধবার (১০ সেপ্টেম্বর) বাড়িতে আসার জন্য তিনি একটি কার্ড আনতে কুয়েত বাংলাদেশ দূতাবাস যান। কুয়েত বাংলাদেশ দূতাবাস থেকে কার্ড নিয়ে ফেরার পথে ওই এলাকার ৩০ নাম্বার সড়ক পারাপারের সময় একটি গাড়িতে চাপা পড়ে। চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। নিভে যায় প্রবাসী ইলিয়াছ মিয়ার জীবন প্রদীপ।

আজ রবিবার (২১ সেপ্টেম্বর) ভোরে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তার মরদেহ। এরপর সকাল ৮টার দিকে তার মরদেহ সুজাপুর গ্রামের নিজ বাড়িতে এলে শেষ বারের মতো তাকে এক নজর দেখতে ভিড় করে এলাকাবাসী।

প্রবাসী ইলিয়াছ মিয়ার স্ত্রীর বড় ভাই খান মেজবাহ উদ্দিন বিডি২৪লাইভকে বলেন,‘আমার দুলাভাই দীর্ঘ ২১ বছরের কুয়েত প্রবাসী জীবন শেষে করে এই মাসের শেষের দিকে দেশে আসার কথা ছিলো। কিন্তু দেশে আসলো তার নিথর দেহ।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD