অর্ধশত কর্মীসহ বিএনপি নেতার জামায়াতে যোগদান
ছবি: সংগৃহীত
নেত্রকোনায় অর্ধশত কর্মী-সমর্থক নিয়ে সাইদুর রহমান নামে বিএনপির এক নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলার আমতলা ইউনিয়নের বিশ্বনাথপুর বাজারে আয়োজিত পথসভায় এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিএনপির সাবেক পৌর সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সদস্য সাইদুর রহমানের নেতৃত্বে তার অর্ধশত কর্মী-সমর্থক জামায়াতে যোগ দেন। এ সময় তাদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন নেত্রকোনা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা এনামুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমতলা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মাহফুজুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা আমীর ও ময়মনসিংহ অঞ্চলের টিম সদস্য মাওলানা এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, জেলা শ্রমিক বিভাগের সহ-সভাপতি মো. শাজাহান কবির, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. শফিকুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. মনিরুল ইসলাম ও মাওলানা আবু তাহেরসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এনামুল হক বলেন, ‘বিগত ১৭ বছর আমরা অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছি। চাঁদাবাজি, লুট, গুম, খুনসহ এমন কোনো অত্যাচার নেই যা তারা করেনি। সেই স্বৈরাচার দেশ থেকে পালাতে ৪৫ মিনিট সময়ও পায়নি।’
তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের শাসন প্রতিষ্ঠা ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার আহ্বান জানান।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য