সোমবার ২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ণ

ড্যাফোডিল ভিসি এম আর কবির আইইবি এথিক্স বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত

১৭ সেপ্টেম্বর, ২০২৫ ১১:১৪:১১
ছবি: সংগৃহীত

দেশে প্রকৌশলীদের নৈতিকতা ও পেশাগত উৎকর্ষ নিশ্চিত করতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) নতুন ‘এথিক্স বোর্ড’ গঠন করেছে। এ বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. প্রকৌশলী এম আর কবির।

আইইবির গঠনতন্ত্রের ৮৩.০০ ধারা এবং কেন্দ্রীয় কাউন্সিলের ৬৫০তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এই বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডটি প্রকৌশলীদের পেশাগত নৈতিকতা ও শৃঙ্খলা রক্ষা, মর্যাদা সমুন্নত রাখা এবং মানোন্নয়নের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি প্রকৌশলীদের নৈতিক আচরণ, পেশাগত দায়বদ্ধতা এবং সামাজিক জবাবদিহিতা নিশ্চিত করাও এ বোর্ডের অন্যতম দায়িত্ব।

এই বোর্ডে দেশের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রকৌশল সংস্থার জ্যেষ্ঠ শিক্ষাবিদ এবং অভিজ্ঞ প্রকৌশলীরা যুক্ত হয়েছেন। এর মধ্যে রয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মানবাধিকার কমিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিশিষ্ট অধ্যাপক ও বিশেষজ্ঞ প্রকৌশলীরা।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD