অগ্রণী ব্যাংকে থাকা শেখ হাসিনার ২ লকার জব্দ
এবার অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুইটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। বুধবার (১৭ সেপ্টেম্বর) এ লকারগুলো জব্দ করা হয়।
এনবিআর সূত্রে জানা গেছে, রাজধানীর মতিঝিলে অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখার ৭৫১ ও ৭৫৩ নম্বর লকার দুটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
এনবিআরের গোয়েন্দা সেলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বৃহত্তর তদন্তের স্বার্থে শেখ হাসিনার লকার ও হিসাব জব্দ করা হয়েছে। লকারে স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে। তবে এখনই কিছু বলা যাচ্ছে না। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই লকার জব্দ করা হয়েছে।
গেল ১১ সেপ্টেম্বর পূবালী ব্যাংকের মতিঝিল শাখায় থাকা আরেকটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিশেষায়িত ইউনিট কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।
উল্লেখ্য, গত বছর ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য