প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত

আবারও মা হলেন মৌসুমী

১২ মার্চ ২০২৪, ৩:০৫:১৮

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী নাগ আবারও মা হলেন। রাজধানীর বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। বতমানে মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে মা হওয়ার খবরটি নিশ্চিত করেছেন মৌসুমী নাগ নিজেই। এ নিয়ে দ্বিতীয়বারের মতো মা হলেন মৌসুমী।

দেশের এক গণমাধ্যমে কন্যাসন্তানের মা হওয়া প্রসঙ্গে মৌসুমী বলেন, আমাদের প্রথম সন্তান ছেলে। তাই এরপর শোয়েব একটা মেয়ে প্রত্যাশা করেছিল। এবার সৃষ্টিকর্তা আমাদের কন্যাসন্তান উপহার দিয়েছেন। শোয়েবকে এত হ্যাপি দেখে আমারও অনেক ভালো লাগছে। তবে ছেলেও তার অনেক বেশি আদরের। কিন্তু কন্যা সন্তান তার অনেক পছন্দের। সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া চাই।

নবজাতকের নাম রাখার প্রসঙ্গ উঠতেই অভিনেত্রী বলেন, আমার ছেলে তার বাবাসহ সিনেমা হলে অ্যাভাটার মুভি দেখেছিল। এই সিনেমার নীতিরি চরিত্রটা তার খুব পছন্দের হয়ে ওঠে। তাই নীতিরি নামটাই বোনের নাম হিসেবে সিলেক্ট করেছে। এটা তার ডাক নাম। তবে আমরা সবাই মিলে পুরো নামটা পরে ঠিক করব।

দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর ২০১০ সালের অক্টোবরে অভিনেতা শোয়েবকে বিয়ে করেন মৌসুমী। ২০১৫ সালে তাদের সংসারে প্রথম পুত্রসন্তান জন্ম নেয়। ছোটপর্দা দিয়ে শোবিজে কাজ শুরু করেন মৌসুমী। নাটকে অভিনয়ের পাশাপাশি বিজ্ঞানচিত্রেও কাজ করেছেন তিনি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য